ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার

ডিএমপি ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে ২২৮ জনকে গ্রেফতার করেছে

#
news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীতে  সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২২৮ জনকে গ্রেফতার করেছে। 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ১৫ জন ডাকাত, ২৪ জন পেশাদার ছিনতাইকারী, ৫ জন চাঁদাবাজ, ১২ জন চোর, ২৭ জন চিহ্নিত মাদক কারবারি, ৩০ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। 

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্র জানিয়েছে বৃহস্পতিবার রাত ১ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ৫৫০টি টহল টিম দায়িত্ব পালন করে। 

অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ছয়টি চাকু, দুটি সুইচ গিয়ার, একটি দা, একটি চাপাতি, দুটি কুড়াল, তিনটি পাইপ, একটি মাইক্রোবাস, চারটি মোবাইল ফোন ও নগদ ৬২ হাজার ২৯০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩৭ কেজি ৬৪৫ গ্রাম গাজা, ২৩৮ পিস ইয়াবা ও ২০.২ গ্রাম হেরোইন।

গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৪৯টি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করতে ডিএমপিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ৬৫টি পুলিশি চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ১২টি এবং ডিএমপির সাথে র‌্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সাথে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ২০টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

নিজস্ব প্রতিবেদকঃ

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  11:27 PM