ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নরসিংদী শহর যুবদলের আহবায়ক চৌধুরী সুমন বহিষ্কার

#
news image

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মাদক ও চাঁদাবাজির অভিযোগে নরসিংদী শহর যুবদলের আহবায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎএ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে দলের পক্ষ থেকে সুমনকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, সুমনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কোন পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ না রাখার অনুরোধও জানানো হয়।
 
বুধবার এই নেতার বিরুদ্ধে  নরসিংদী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন রেল স্টেশন মাস্টার এটিএম মুছা। অভিযোগে উল্লেখ করা হয় চাঁদা না দেয়ায় নরসিংদী রেলওয়ে স্টেশনের কর্মকর্তা কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে।
 
আরও উল্লেখ করা হয়, মাহমুদুল হাসান চৌধুরী সুমন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে রেলস্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের চেষ্টা করছে। তারা স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করে।
 
এছাড়াও গত ২১ ফেব্রুয়ারি রাতে মাহমুদুল হাসান চৌধুরী সুমনের নেতৃত্বে একদল সন্ত্রাসী জোর করে স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে স্টেশন মাস্টারসহ কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এসময় তারা বিভিন্ন অস্ত্র নিয়ে উপস্থিত ছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
 
তবে এসব অভিযোগ অস্বীকার করে মাহমুদুল হাসান চৌধুরী সুমন সাংবাদিকদের বলেন, রেলওয়ে স্টেশন মাস্টারের সাথে আমার সম্পর্ক খুবই ভাল। তার সাথে ও স্টেশনের কোন কর্মচারীর সাথে খারাপ আচরণ ও চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। তবে রেলওয়ে মসজিদ এর একটি বিষয় নিয়ে স্টেশন মাস্টারের সাথে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল।

নাজমুল হক চৌধুরী, নরসিংদী :

২৮ ফেব্রুয়ারি, ২০২৫,  5:04 AM