ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সারাদেশে অপারেশন ডেভিল হান্টে আরও ৬৭৮ জন গ্রেফতার

#
news image

ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘন্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে ১ হাজার ৬৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেফতার হয়েছেন ৬৭৮ জন। 

আজ বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে গতকাল রাত থেকে এখন পর্যন্ত ১ হাজার ৬৯০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার হয়েছে ৬৭৮ জন এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে গ্রেফতার করা হয়েছে ১০১২ জনকে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় অপারেশন ডেভিল হান্টে ৪.৫ এমএম পিস্তল ১টি, এলজি ১টি, শুটারগান ১টি, দেশীয় তৈরি একনলা বন্দুক ১টি, ম্যাগজিন ১টি, কার্তুজ ৭টি, রাইফেলের গুলি ১টি, স্টিলের দেশীয় তৈরি কুড়াল ১টি, ধারালো চাপাতি ১টি, রামদা ১টি, লোহার শাবল ১টি, ক্ষুর ১টি, সুইচ গিয়ার চাকু ২টি ও লোহার রড ২টি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গত ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান শুরু হয়।

নিজস্ব প্রতিবেদকঃ

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  1:02 AM