ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজশাহীতে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু 

#
news image

রাজশাহী সামাজিক বন বিভাগের আয়োজনে মাসব্যাপী গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।
গাছের প্রাণ আছে তা উপলব্ধির বিষয় উল্লেখ করে অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে এবং পরিবেশ থেকে কার্বন-ডাই অক্সাইড শোষণ করে। গাছের এই উপকারিতাগুলো আমরা উপলদ্ধি করতে পারিনা বলেই মাঝে মাঝে গাছের মধ্যে পেরেক মারি। এটা অত্যন্ত কষ্টের ব্যাপার। 
এছাড়াও তিনি বলেন, গাছে পেরেক অপসারণে শুধু সরকারি-বেসরকারি দপ্তর এবং ছাত্রদের দিয়ে সম্ভব নয়। প্রত্যেক মানুষকে সম্মিলিতভাবে এ কর্মসূচিতে এগিয়ে আসতে হবে। শুধু মাসব্যাপি কর্মসূচি করলেই হবে না মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তা নাহলে দেখা যাবে পরের মাসে আবার গাছের মধ্যে পেরেক মারা হচ্ছে। তাহলে এ উদ্দেশ্য সফল হবে না। তাই গাছের উপকারিতাগুলো মানুষের মধ্যে প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করাই হবে এ কর্মসূচির মূল লক্ষ্য।
রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী কলেজের উদ্ভিদ বিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনতাজ আলী সরকার, ব্র্যাক ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের শাখা ও ক্লাস্টার ম্যানেজার মো. দুলাল মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#ছবি আছে#
 
রাজশাহী থেকে বাবুল ঃ

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  6:10 PM