ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রোহিঙ্গা সংকট সমাধানে পৌছাতে কাজ করছে জাতিসংঘ: ক্যাম্পে জুলি বিশপ

#
news image

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ। দীর্ঘ সময় ক্যাম্পে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বৈঠক করেন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের সঙ্গে। আর রোহিঙ্গারা দাবি জানান, দ্রুত যেন তাদেরকে স্বদেশ মিয়ানমারে ফেরাতে জাতিসংঘ কার্যকর ব্যবস্থা নেয়।
 
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা, গাড়িবহর যোগে কক্সবাজারের উখিয়ার বর্ধিত ক্যাম্প ৪ পৌছায় জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপসহ ৩ সদস্যদের প্রতিনিধি দল। প্রথমে বর্ধিত ক্যাম্প ৪ এর সি ব্লকে বৈঠক করেন রোহিঙ্গা নারী ও কিশোরীদের সঙ্গে। ঘন্টাব্যাপি এ বৈঠক শেষে ছুটে যান একই ক্যাম্পের শিক্ষা কেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ সেন্টারে। সেখানে শিক্ষা কার্যক্রম দেখার পর ১ কিলোমিটার পথ পায়ে হেটে ঘুরে ঘুরে ক্যাম্পরর পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
 
বেলা ১২ টার পর পরিদর্শন করে ক্যাম্প ৪ এর সোলার প্যানেল মেরামত কার্যক্রম ও প্রশিক্ষণ সেন্টারে। সেখানে রোহিঙ্গা কিশোরীদের সঙ্গে আলাপ করেন। তারপর ছুটে যান একই ক্যাম্পের ডব্লিউএফপি পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রে। সেখানে বিতরণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি আলাপ করেন রোহিঙ্গা নারী ও পুরুষদের সঙ্গে। এসময় রোহিঙ্গারা নানা দাবি-দাওয়া তুলে ধরেন।
 
এরপর জাতিসংঘের প্রতিনিধি দল দুপুরে পর যান ক্যাম্প ১৮ এর রোহিঙ্গাদের সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্রে। সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে আলাপের পর স্থানীয় জনগোষ্ঠীর নারীদের সঙ্গে বৈঠক করেন জুলি বিশপ। আর প্রতিনিধি দলটি বিকেল ৫ টার দিকে শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সঙ্গে বৈঠক করেন।
 
পরে জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ বলেন, “আমি মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত। আমার কাজ হচ্ছে মিয়ানমার এবং আশপাশের দেশ থেকে সব ধরণের মানুষের কথা শোনা। আমি এজন্যই বাংলাদেশে এসেছি বাংলাদেশ সরকারের সাথে কাজ করার জন্য এবং দেখার জন্য যে আমরা কোন সমাধানে পৌঁছাতে পারি কি না। এখানে থাকা জাতিসংঘের দলটি শরণার্থীদের সহায়তায় কঠোর পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা হোস্ট কমিউনিটি ও বাংলাদেশ সরকারের সাথে কাজ করে যাচ্ছি একটা সমাধানে পৌঁছানোর জন্য।”
 
এরপর জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের নেতৃত্বে কক্সবাজার আসা প্রতিনিধি দল ঢাকা উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন।

নুরুল বশর, উখিয়া:

২৫ ফেব্রুয়ারি, ২০২৫,  3:23 AM