ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কালিয়াকৈরে তিতাসের লোক দেখানো অভিযান, ক্ষোভ বৈধ গ্যাস গ্রাহকদের

#
news image

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী। গতকাল রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মাত্র দেড় থেকে ২শ ফুট পাইপ জব্দ করা হয়। বৈধ গ্রাহকদের অভিযোগ, অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি একাধিকবার জানালেও কর্ণপাত করেনি তিতাসের লোকজন। অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিতাসের লোক দেখানো এ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন বৈধ গ্রাহকরা।
এলাকাবাসী, বৈধ গ্রাহক ও তিতাস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা চত্ত্বরের পাশে কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ডের লতিপুর এলাকায় গত কয়েকদিন আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সরকারি খাদ্য গুদামের সামনে ওই এলাকায় পৌরসভার রাস্তা রাতের আধারে সড়ক কেটে কয়েকটি বাসায় নতুন করে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। এলাকাবাসী ও বৈধ গ্রাহকদের  অভিযোগ, তিতাসের চন্দ্রা জোনাল অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালালের আঁতাতের মাধ্যমে উৎকোচের বিনিময়ে এসব অবৈধ সংযোগ ও মালামাল রেখে চলে যান তিতাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি একাধিকবার জানালেও কোনো কর্নপাত করেনি তিতাসের চন্দ্রা জোনাল অফিসের লোকজন। এ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মদকে জানিয়েছেন এলাকাবাসী। পরে তিনি ওই তিতাসের চন্দ্রা জোনাল অফিসে অবগত করে। ওই কর্মকর্তার তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার সকালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে লতিফপুর এলাকায় অভিযান চালায় তিতাস। তিতাসের চন্দ্রা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফের নেতৃত্বে এ  অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, তিতাসের ওই অফিসের টেকনিশিয়ান সাইদুল ইসলাম শাকিলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। ওই অভিযান চালিয়ে মাত্র দেড় থেকে ২শ ফুট অবৈধ গ্যাস পাইপ জব্দ করা হয়। অথচ ওই এলাকায় আরো প্রায় কয়েকশত মিটার অবৈধ গ্যাস সংযোগ রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের। তিতাস অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালালদের আঁতাতের মাধ্যমে উৎকোচের বিনিময়ে এসব অবৈধ সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করছেন অবৈধ গ্রাহকরা। দিনব্যাপী ঢিলেঢালা অভিযানে মাত্র একজনের বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাসের লোক দেখানো এ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন বৈধ গ্রাহকরাও। তবে তারা ওই তিতাসের অসাধু কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় দালালদের বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন।
এব্যাপারে তিতাস কোম্পানীর চন্দ্রা জোনাল গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্যের ভিত্তিতে এখানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে প্রায় ২০০ ফুট পাইপ জব্দ করা হয়। পরবর্তীতে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে যারা জড়িত তারা দুষ্কৃতিকারী উল্লেখ করে তিনি বলেন, তাদেরও আইনের আওতায় আনা হবে। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

মো: মাসুদুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  1:26 PM