ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাত ১০টার পর বন্ধ থাকবে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক

#
news image

দেশের বিভিন্ন সড়কগুলোতে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ডাকাতির ঘটনা। যে কারণে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে রাত ১০টার পর দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়রি) রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‍“ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত দশটার পরে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, “তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটির প্রায় ১৩ কিলোমিটার। এই সড়ক পাহাড় ও চা বাগানবেষ্টিত। যে কারণে মোবাইল নেটওয়ার্ক থাকে না। কেউ বিপদে পড়লেও সাহায্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। এই সুযোগটাই নিচ্ছে অপরাধী চক্র। আইনশৃঙ্খলা কমিটির সভা ও হবিগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট থাকবে পুলিশের। কেউ চুনারুঘাট যেতে চাইলে তাকে বিকল্প রাস্তা হিসেবে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে যাবার জন্য বলা হচ্ছে। প্রয়োজনে ওই এলাকার স্থানীয়দের চলাচলে সহযোগিতা করবে পুলিশ।”

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  1:19 PM