ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বনগাঁও এলাকায় সড়কের কাজে মাটি খোঁড়ার সময় বেরিয়ে এলো ৭ মরদেহ

#
news image

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সড়কের মাটি খোঁড়ার সময় একে একে ৭টি মরদেহ বের হয়ে এসেছে। উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও এলাকায় শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। কর্মরতরা মহাসড়কের জন্য অধিগ্রহণ করা ভূমি থেকে মাটি খোঁড়ার সময় একে একে ৭টি মরদেহ দেখতে পান। পরে সেগুলো উত্তোলন করে অন্যত্র নিয়ে কবরস্থ করা হয়। রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মহাসড়কের জন্য অধিগ্রহণ করা ভূমিতে কবরস্থানের কিছুটা জায়গা পড়েছে। ফলে মাটি খোঁড়ার সময় ৭টি মরদেহের মাংস ঝরে যাওয়া কঙ্কাল বের হয়ে আসে। পরে ধর্মীয় রীতি অনুসরণ করে  সেগুলো অন্যত্র নিয়ে দাফন করা হয়।
এদিকে, মাটি খোঁড়ার সময় ৭টি মরদেহ বের হয়ে আসার ঘটনা দেখতে স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করেন। এর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মোঃ রিপন মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

২৪ ফেব্রুয়ারি, ২০২৫,  1:15 PM