ঢাকা ২৩ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

#
news image

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে তরুণদের মেধা-মনন এবং সৃষ্টিশীলতার মাধ্যমে নেতৃত্ব দিতে হবে।

উপদেষ্টা আজ সোমবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে প্রায় ১৪ হাজারের অধিক ইভেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে প্রতিটি জেলা-উপজেলায় স্কুল, কলেজগুলোতে তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে। সারা দেশে আবারো খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে উজ্জীবিত করতে সক্ষম হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, জুলাই অভ্যুত্থান তরুণদের কাঁধে আরো বড় দায়িত্ব এনে দিয়েছে। আমাদের নতুন চ্যালেঞ্জ দেশকে নতুনভাবে গড়ে তোলা। এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, রেসিডেন্সিয়াল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ শহীদ হওয়ার মাধ্যমে যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন, তার আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে।

নিজস্ব প্রতিবেদকঃ

১৮ ফেব্রুয়ারি, ২০২৫,  12:59 AM