ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বিদেশে উচ্চশিক্ষা অর্জনের মূল ভিত্তি হলো গবেষণা : উপাচার্য

#
news image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য আগ্রহী শিক্ষার্থীদের মূল ভিত্তি হলো গবেষণা। যে সকল শিক্ষার্থী গবেষণায় পারদর্শী, তাদের জন্য বিদেশে এমফিল-পিএইচডি ডিগ্রী অর্জন করা সহজ। 

তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে জার্মানিতে উচ্চশিক্ষা ও গবেষণা সুবিধা নিয়ে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মো. শওকাত আলী আরও বলেন, জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড আয়োজিত এই সেমিনার শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা কিংবা গবেষণার জন্য আবেদন করার প্রক্রিয়া এবং সাক্ষাৎকার গ্রহণের সঠিক নিয়মসহ বিভিন্ন বিষয়ে সঠিক ধারণা দিবে।

সেমিনারে স্টুডেন্ট কমিউনিকেশন ফোকাল হিসেবে বক্তব্য রাখেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক। 

এতে বিশেষ অতিথি হিসেবে জিআইজেড ইন্টারন্যাশনাল সার্ভিসেস প্রজেক্টের টেকনিক্যাল এডভাইজার আসাদুজ্জামান মোহাম্মদ এবং জুনিয়র একাউন্টিং স্পেশালিস্ট শাহরিয়ার আহমেদ অংশগ্রহণ করেন।

এছাড়া সেমিনারে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ডিএএডি ইনফরমেশন সেন্টার ঢাকার রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্কলারশীপ সাপোর্ট অফিস আয়োজিত এই সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক :

১৭ ফেব্রুয়ারি, ২০২৫,  12:21 AM