ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বিএনপির নেতা সোহেল রানার পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক

কুষ্টিয়ায় বালুবাহী ট্রলি চাপায় স্কুল ছাত্র নিহত।

#
news image

কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় প্রতীতি বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় বালুবাহী ট্রলির চাপায় ইব্রাহীম আলী (৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় তার দাদি আনোয়ারা খাতুন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের চৌড়হাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার অঞ্জন-গাছি গ্রামের আহসান হাবীবের ছেলে। বাবার কর্মসূত্রে তারা বটতৈল বিসিক এলাকায় বসবাস করতেন।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন দৈনিক পল্লী বাংলাকে জানান, প্লে-গ্রুপের শিক্ষার্থী ইব্রাহীমকে নিয়ে তার দাদি আনোয়ারা খাতুন প্রতিদিনের মতো প্রতীতি বিদ্যালয়ে আসছিলেন। বিদ্যালয়ের সামনে এসে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি বালুবাহী ট্রলি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ইব্রাহীম নিহত হন। স্থানীয়রা আহত আনোয়ারাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক।

এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও অভিভাবকরা ট্রলিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি সৈয়দ আল মামুন জানান, ঘাতক ট্রলিটিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

মোঃ হাসিবুল ইসলাম, কুষ্টিয়া :

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  4:30 PM