ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

এমপি মামুনকে সীতাকুণ্ড প্রেসক্লাবের সংবর্ধনা

#
news image

হাকিম মোল্লা,সীতাকুণ্ড : সীতাকুণ্ড আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এস এম আল মামুনকে সংবর্ধনা প্রদান করেছে সীতাকুণ্ড প্রেসক্লাব।
 
শনিবার সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের অডিটোরিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নতুন এমপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের সাংবাদিকরা। পরে প্রেসক্লাবের সকল সদস্যরা নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি বলেন,আমি ১০ বছর সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যান হিসেবে সততার সহিত দায়িত্ব পালন করেছি। এসময় সাংবাদিকরা যথেষ্ট সহযোগিতা করেছেন। এবার এমপি নির্বাচিত হয়েছি, সীতাকুণ্ডের উন্নয়নে এবারও সাংবাদিকরা সহযোগিতা করে যাবেন। সাংবাদিকরা জাতির দর্পণ, আপনার সফলতা যেমন তুলে ধরবেন তেমনি সকল প্রকার অনিয়ম, সমস্যাও তুলে ধরবেন। এসময় তিনি নির্বাচন কালীন সময়ে সঠিক সংবাদ পরিবেশন করে সহায়তার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনগুলো সবাইকে তার পাশে থাকার আহবান জানান। সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন নব-নির্বাচিত এমপি।
 
প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী’র সঞ্চালনায়  অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু, এম হেদায়েত, সেকান্দর হোসাইন, ক্লাবের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন অনিক, চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ভবতোষ নাথ, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আবেদীন আল মামুন, উত্তর জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান। 
হাকিম মোল্লা
সীতাকুণ্ড ((চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড ((চট্টগ্রাম) প্রতিনিধি

০৪ ফেব্রুয়ারি, ২০২৪,  3:58 PM