ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সরিষাবাড়ী এ্যাড: মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন

#
news image

জামালপুরের সরিষাবাড়ীর এক প্লাটফর্ম বিশিষ্ট এডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করেছে রেলওয়ে মন্ত্রণালয় কর্তৃপক্ষ। গত ২৯ জানুয়ারি বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তানজিনা শাহরীন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়। এ পত্রটি রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। পত্রে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের জামালপুর- বঙ্গবন্ধু সেতু পূর্ব লাইনের জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্টেশনের নাম পরিবর্তন করে পূর্বের নাম জগন্নাথগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন রাখা হয়েছে। স্টেশনটির বর্তমান কোড হবে- জেইউজেবি।এটি রেলপথ মন্ত্রণালয় থেকে রেল ভবন ঢাকার সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশের জন্য অনুরোধ করে পত্র দিয়েছে রেলওয়ে মন্ত্রণালয়। 
 
    জানা গেছে, ২০১২ ইং সালে ৩০ শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলওয়ে স্টেশন নামকরণ করে ফিতা কেটে রেলওয়ে স্টেশনটির উদ্বোধন করেন।

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: 

১৪ ফেব্রুয়ারি, ২০২৫,  4:07 PM