ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত কাশেমের মৃত্যু, গাজীপুরে বিক্ষোভ

#
news image

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত শিক্ষার্থী আবুল কাশেমের মৃত্যুর প্রতিবাদে বুধবার (১২ ফেব্রুয়ারী) রাতে শহরের শিববাড়ি মোড় থেকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়া আগামীকাল সকাল সাড়ে ১০টায় নগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠে ও সাড়ে ১১টায় মহানগরীর বোর্ডবাজার সংলগ্ন আল-হেরা সিএনজি পাম্প মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মৃতের লাশ দাফনের কথা রয়েছে।

বিক্ষোভ মিছিলে বক্তব্যে গাজীপুর মহানগর ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন সম্পাদক নাজমুল ইসলাম বলেন, শহিদ কাশেমকে আওয়ামী ফ্যাসিবাদরা হত্যা করেছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছাত্র জনতাকে যে কথা দিয়েছে আশা করি সেই কথা তিনি রক্ষা করবেন। আওয়ামী ফ্যাসিজমের যারা এই হত্যাকান্ডের নেতৃত্বদানকারী তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

নিহত আবুল কাশেম (১৭) গাজীপুর মহানগরীর দক্ষিণ কলমেশ্বর এলাকার মৃত জামান হাজীর ছেলে। বুধবার বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবির পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। হাশেমের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান। 

এর আগে গত শুক্রবার রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্ররা হামলা করেছে মর্মে এলাকাবাসিদের জানান দিয়ে তাদের আটকে মারধর করা হয়। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহতের খবর জানা গেছে।

এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দাখিল করেন। মামলায় ২৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২-৩শ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের এক ব্যাক্তি। তিনি আওয়ামী লীগের একজন কর্মী বলেও জানা গেছে।

ফাহিম ফরহাদ :

১৩ ফেব্রুয়ারি, ২০২৫,  3:53 AM