ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ফটিকছড়িতে হালদা ও ধুরুং খালে বেড়িবাঁধ নির্মাণ কাজের শুরু

#
news image

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী ও ধুরুং খালের দু'টি পয়েন্টে বেড়িবাঁধ নির্মাণ কাজের শুরু হয়েছে।
 
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের বেড়াজালী ও ফকিরাচাঁন এলাকায় এ বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
 
চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী মোঃ সোহাগ তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরওয়ার হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি সদস্য আনোয়ারুল আজিম, আলো আরো আলো ক্লাবের সেক্রেটারি তানজিন উদ্দিন, সাংবাদিক আবু এখলাস ঝিনুক, ইউসুফ আরাফাত প্রমুখ।
 
এসময় উপস্থিত ছিলেন-পানি উন্নয়ন বোর্ডের হাটহাজারী পওর শাখা-১ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ আরিফ উদ্দিন, মুক্তিযোদ্ধা বজল আহমেদ, স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আলম নাহার, বিএনপি নেতা দৌলত মিয়া, নুরুল আলম ননা, পাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।
 
পানি উন্নয়ন বোর্ডের প্রায় কোটি টাকার বরাদ্দের মাধ্যমে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী ও ফকিরাচাঁন এলাকায় এ বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে বেড়াজালী অংশে বেড়িবাঁধ নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ লাখ ৭ হাজার ৬শ' টাকা, যার নির্মাণ কাজ করছে আনোয়ারার মেসার্স রাকিন ট্রেডার্স। অন্যদিকে ফকিরাচাঁন অংশে বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯১ লাখ ৮১ হাজার টাকা। যার নির্মান কাজ করছে ফটিকছড়ির মেসার্স জেএস ট্রেডার্স। এ দু'টি বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ হলে পাইন্দং ইউনিয়নসহ উপজেলার বৃহৎ একটি এলাকা প্লাবিত হওয়া থেকে  রক্ষা পাবে বলে আশাবাদী স্থানীয়রা।

কামাল উদ্দীন চৌধুরী,ফটিকছড়িঃ

১২ ফেব্রুয়ারি, ২০২৫,  3:30 PM