ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রাজশাহী নগরীতে শীতবস্ত্র বিতরণ 

#
news image

রাজশাহী নগরীতে শীতবস্ত্র বিতরণ 
২৯ জানুয়ারী-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ   রাজশাহী নগরীতে আলহাজ¦ সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার(২৯ জানুয়ারী) দুপুরে সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৪ শত ৫০ জন অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের  মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা অনেক বেশি। শীতার্ত মানুষের পাশে সহায়তা প্রদানে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষকে শীত বিতরণ অব্যাহত রয়েছে। 

এছাড়াও তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সদস্যদের বৈঠকে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। অসহায় দুঃস্থ মানুষের পাশে সবসময় থাকতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে করণীয় নির্ধারণ করে কাজ করতে হবে। অনুষ্ঠানে কলেজটি উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে মেয়র কলেজের সার্বিক কার্যক্রম বিষয়ে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।

আলহাজ¦ সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান মানজালের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, মহানগর আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবীর সেন্টু, মহানগর আওয়ামী লীগের সদস্য ও দৈনিক সানশাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল গফুর, সোলায়মান প্রামানিক, ১৬নং ওয়ার্ড যুব লীগের সভাপতি আব্দুল খালেক, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সূর্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা

২৯ জানুয়ারি, ২০২৪,  7:10 PM