ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

রাজশাহী মহানগরীতে বসবাসরত নওগাঁবাসীর মিলন মেলা অনুষ্ঠিত

#
news image

২৭ জানুয়ারী-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ নওগাঁ জেলা কল্যাণ সমিতির উদ্যোগে রাজশাহী মহানগরীতে বসবাসরত নওগাঁবাসীর মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার(২৬ জানুয়ারী)  দুপুরে নগরীর নওদাপাড়া শিশুপার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। 

নওগাঁ জেলা কল্যাণ সমিতির সভাপতি শওকত আকবরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রাজশাহী বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. শহিদুল আলম প্রমুখ।#ছবি আছে#
রাজশাহীতে মাসব্যাপী পুষ্পপ্রদর্শনী, হস্ত শিল্প ও সাংস্কৃতিক উৎসব 
২৭ জানুয়ারী-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ রাজশাহী মহানগরীতে মাসব্যাপী পুষ্প প্রদর্শনী, হস্ত শিল্প ও সাংস্কৃতিক উৎসব-২০২৪ শুরু হয়েছে। গত শুক্রবার(২৬ জানুয়ারী)  বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধন শেষে পুষ্প প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন তিনি।প প্রদর্শনীর স্টলগুলো ঘুরে দেখেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি  মেয়র লিটন বলেন, রাজশাহীতে প্রতি বছরের ন্যায় পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নগরীর বিভিন্ন শ্রেণির সৌখিন নাগরিকগণ এ প্রদশর্নীতে আসেন। এ আয়োজনকে উৎসাহিত করতে হবে। গাছ মানুষের পরম বন্ধু। নগরীর নান্দনিকতার সৌন্দর্য্য বৃদ্ধিতে সড়কের বিভাজন ও আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো অব্যাহত রয়েছে। এতে নগরীর পরিবেশের উন্নয়ন হয়েছে। ছাদবাগান, বারান্দা কিংবা বাসার আঙ্গিনায় ব্যাপকভাবে বৃক্ষরোপণে উৎসাহিত দিতে বাসাবাড়ির মালিকদের রাসিকের হোল্ডিং ট্যাক্স কমানোর পরিকল্পনা রয়েছে।

এছাড়াও তিনি বলেন, রাজশাহী নগরীকে আমরা প্রকৃত অর্থেই গ্রিন সিটি, ক্লিন সিটি হিসেবে গড়ে তুলেছি। এই সুনাম ধরে রেখে নগরীকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া হবে। নগরীর নতুন সড়কসমূহে দৃষ্টিনন্দন গাছের চারা রোপন করা হবে। সকলের সহযোগিতায় রাজশাহীকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও মহানগর নার্সারী মালিক সমিতির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-২ সদর আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। স্বাগত বক্তব্য দেন নার্সারি মালিক সমিতির সভাপতি মোঃ শাহেদুজ্জামান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবি সেন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো ঃ আকতার আলী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন নার্সারীর মালিকগণ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় নগর ভবনের গ্রিন প্লাজায় মহানগর নার্সারী মালিক সমিতি আয়োজিত মাসব্যাপী পুষ্প প্রদর্শনী, হস্ত শিল্প ও সাংস্কৃতিক উৎসবে ৫১ টি স্টল রয়েছে। ২৪টি নার্সারি, খাবার স্টল ৬টি, টবের স্টল ৪টি এবং অন্যান্য স্টল রয়েছে ১৭টি

রাজশাহী জেলা

২৭ জানুয়ারি, ২০২৪,  12:37 PM