ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দুর্ঘটনা রোধে নগরীতে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ 

#
news image

২৭ জানুয়ারী-২৪,রাজশাহী থেকে বাবুল ঃ নাগরিকদের স্বাচ্ছ্যন্দে রাস্তাপারাপার ও দুর্ঘটনা রোধে রাজশাহী মহানগরীতে ১০টি জনগুরুত্বপূর্ণ স্থানে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ চলমান রয়েছে। গত শুক্রবার(২৬ জানুয়ারী) সন্ধ্যায় লক্ষ্মীপুর মিন্টু চত্বরে নির্মাণাধীন দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজের নির্মাণ কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। 

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে ১০টি জনগুরুত্বপূর্ণ স্থানে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। স্থানসমূহ হচ্ছে, লক্ষ্মীপুর মিন্টু চত্বর, নিউ গভঃ ডিগ্রি কলেজের সামনে, কোর্ট চত্বর, নওদাপাড়া, তালাইমারি রুয়েটের সামনে, বিনোদনপুর মোড়, অগ্রণী স্কুলের সামনে,  সাহেব বাজার জিরোপয়েন্ট, শিরোইল রেল স্টেশন ও ল্যাবরেটরি স্কুলের সামনে।

এ বিষয়ে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পে ১০টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। ফুটওভার ব্রিজ নির্মিত হলে নাগরিকরা স্বাচ্ছ্যন্দে রাস্তাপারাপার করতে পারবেন ও দুর্ঘটনাও কমে যাবে। নির্মাণ সম্পন্ন হওয়ার পর দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজে ব্যানার, ফেস্টুন অথবা কোন পোস্টার না লাগানোর অনুরোধ জানাচ্ছি। পরিদর্শনকালে প্রকল্প পরিচালক ও রাসিকের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, উপ-প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।#ছবি আছে#

রাজশাহী জেলা

২৭ জানুয়ারি, ২০২৪,  12:20 PM