ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গাজীপুর চৌরাস্তায় গ্যাসসিলিন্ডার দোকানে অগ্নিকাণ্ড, ৩৫মিনিটে নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিস

#
news image

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আনোয়ারা সুপার মার্কেটের এক দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে আনোয়ারা বেগম সুপার মার্কেটের গ্যাস সিলিন্ডার দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, টিনের ছাউনিযুক্ত আধাপাকা মসজিদ মার্কেটটিতে গ্যাসসিলিন্ডার ও মালামালের চারটি দোকান ছিল। একটি দোকানে গ্যাসের চুলা ও চুলার বিভিন্ন খুচরা মালামাল এবং গ্যাস সিলিন্ডারসহ সংশ্লীষ্ট বিভিন্ন মালামাল বিক্রি হতো। বিকেল সাড়ে ৩টার দিকে ঐ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে দমকলবাহিনীকে খবর দেয়।

স্থানীয়রা আরো জানান মুহূর্তেই আগুন আশপাশের দোকান ও গলিতে ছড়িয়ে পড়ে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ব্যস্ততম সড়কের পাশে ভয়াবহ এমন অগ্নিকাণ্ডের ঘটনায় সব ধরনের যানবাহন চলাচল স্থবীর হয়ে পড়ে। পরে ঢাকামুখী বিভিন্ন যানবাহন জয়দেবপুর সড়ক ব্যবহার করে উড়াল সড়ক হয়ে ঢাকামূখি রওয়ানা হতে দেখা গেছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন। তিনি বলেন খবর পেয়ে গাজীপুর ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিস-সহ ৬টি ইউনিট এক ৩৫মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টাকালে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর ঘটনা পর্যবেক্ষণ করে কারণ নির্ণয় ও ক্ষয়ক্ষতি-সহ পরিমাণ নির্নয় করা যাবে।

ফাহিম ফরহাদ, গাজীপুরঃ

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  11:40 PM