ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নানা আয়োজনে নেত্রকোনায় বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপিত

#
news image

নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে জনগণ যদি হয় সচেতন, মেছো বিড়াল হবে সংরক্ষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মেছো বিড়াল দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ (১ ফেব্রুয়ারি) শনিবার জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বন্যপ্রাণি সংরক্ষণে নিবেদিত বিভিন্ন সংগঠনের সদস্যরা শোভাযাত্রায় অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ক্যাট এন্ড ডগ সোসাইটি, উজ্জ্বীবন, সেইভ দ্যা এনিমেল অব সুসং, বারসিক, এবং এআরএফবি। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকারের সভাপতিত্বে  আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অসমা বিনতে রফিক, জেলা পরিবেশ কর্মকর্তা মো. জব্বার হোসেন, ক্যাট এন্ড ডগ সোসাইটির ফাহিম রহমান খান পাঠান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান প্রমূখ।

বক্তারা বন্যপ্রাণির আবাসস্থল ধ্বংস হওয়ায় মেছো বিড়ালসহ অন্যান্য বন্যপ্রাণি বিপন্ন অবস্থায় পড়েছে বলে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, খাদ্যের সন্ধানে বন্যপ্রাণি লোকালয়ে প্রবেশ করায় মানুষের সাথে সংঘাতে জড়িয়ে মারা যাচ্ছে। এই প্রাণিদের রক্ষায় কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা :

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  6:56 AM