ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সীতাকুণ্ডে কৃষক জমিতে টমেটো বিক্রিকালে  ইজারা চান বাজার কমিটি; ইউএনওকে শতাধিক কৃষকের অভিযোগ

#
news image

সীতাকুণ্ডে কৃষক জমিতে টমেটো বিক্রিকালে 
ইজারা চান বাজার কমিটি; ইউএনওকে শতাধিক কৃষকের অভিযোগ
হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : কৃষক জমিতে টমেটো বিক্রিকালে  বাজার কমিটির লোক এসে সবজি ট্রাক আটকিযে ইজারা চাওয়ার অভিযোগ করেছে ভূক্তভোগী গুলিয়াখালীর শতাধিক কৃষক। সীতাকুণ্ড বাজারের চিহ্নিত দালাল চক্রের যোগসাজসে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী গ্রামের কয়েকশো প্রান্তিক হতদরিদ্র কৃষকের নাভিশ্বাস অবস্থা।
 
রবিবার ( ২১ জানুয়ারি) কৃষকের ন্যায্য মূল্যের অধিকার এবং দালালদের হয়রানি  থেকে রক্ষা পেতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসা ( ইউএনও)  অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 
গুলিয়াখালী গ্রামের  স্থানীয় কৃষক সৈকত জানান, আমি প্রতিবছর নিজ জমিতে টমেটো চাষ করি। একটু বেশি টাকার আশায় সরাসরি জমি থেকে টমেটো সংগ্রহ করার পর জমি থেকেই বিক্রয় করে দেওয়া হয়। এখানে সীতাকুণ্ড সবজি বাজারের কমিটির লোকজন এসে টমেটোর গাড়ি আটক করে ইজারা দাবী করে। আমরা কেন সরাসরি জমি থেকেই টমেটো বিক্রি করি সেটি নাকি আমাদের অপরাধ।  তাই আমরা এর থেকে পরিত্রান পেতে সীকাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাই আমাদের অভিযোগ জানাতে। 
 
ভুক্তভোগী কৃষক  মোঃ জাহেদ পারভেজ বাপ্পী জানান, আমরা গুলিয়াখালীতে শিম, টমেটো, ধুন্দল, লাউ, করলা, ঝিঙ্গা,শসা উৎপাদন করি। এসব সবজি সরাসরি আমাদের কাছ থেকে  চট্টগ্রাম, ঢাকা, ফেনি থেকে পাইকারেরা এসে ক্রয় করে নিয়ে যান। পাইকারেরা যাওয়ার সময় তাদের সবজি ভর্তি  গাড়ি আটকে রেখে ইজারা দাবী করে সীতাকুণ্ড বাজার কমিটির লোকজন। এতে আমাদের মতো হত দরিদ্র কৃষকরা চাঁদার টাকা দিতে গিয়ে সবজি বিক্রিতে লোকসান গুণতে হয়।
 
সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ্ বলেন, গুলিয়াখালী থেকে যারা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন তারা হতদরিদ্র। তাদের উৎপাদিত সবজি যারকাছে খুশি তার কাছে বিক্রী করবেন। এটি কৃষকের অধিকার। একটি চক্র কৃষকের কাছ থেকে চাঁদা দাবী করছে বলে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কৃষকরা এসে সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। দ্রুত এ ব্যাপারে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
উল্লেখ্য, সীতাকুণ্ডের ৩২'শ কৃষকের জমিতে টমেটো চাষ করা হয়েছে। এবার সীতাকুণ্ডে ৮৬০০ মেট্রিক টন টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। বেশির ভাগ টমেটো চাষ করা হয় গুলিযাখালীতে।
 
ভুক্তভোগী কৃষকদের মধ্যে রয়েছে মোঃ আবু তাহের, মোঃ আইয়ুব আলী, মোঃ শাহাব উদ্দীন, মোঃ জাহেদ পারভেজ বাপ্পী, মোহাম্মদ আলী, মোঃ দিদারুল আলম, মোঃ বাহার উদ্দীন, মোঃ ফোরকান আলী, মোঃ জাহাঙ্গীর।
 
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০২৪,  7:22 PM