ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টঙ্গী বিশ্ব ইজতেমা আগের চেয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে : আইজিপি

#
news image

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় বিশ্ব ইজতেমা ময়দানের গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে 
পুলিশের আইজিপি বাহারুল আলম বলেন, বিশ্ব ইজতেমায় আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পূর্বের চাইতে অনেক বেশি গ্রহণ করা হয়েছে।
 
যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ ও সতর্ক রয়েছে। এবারের ইজতেমায় প্রায় সাত হাজারের মতো আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া বিশ্ব ইজতেমার পক্ষ থেকে তাবলিগের কাজে নিয়োজিত প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।
 
আইজিপি বলেন, পুরো ইজতেমা ময়দানকে ৩৩৫টি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইজতেমা এবার ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া র্যাবের হেলিকপ্টার টহল এবং নৌ পুলিশের সদস্যরা তুরাগ নদীতে স্পিড বোট দিয়ে টহল দেবেন। ইজতেমা ময়দানের আশপাশে ২০টি চেকপোস্ট বসানো হয়েছে। ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারের মাধ্যমে গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। ইজতেমা ময়দানের অভ্যন্তরে প্রতিটি খিত্তায় সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
 
ব্রিফিংয়ে অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, তাহেরুল হক চৌহান, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক, মাওলানা মাহফুজুল হক ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

গাজীপুর প্রতিনিধি :

২৯ জানুয়ারি, ২০২৫,  8:04 PM