ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

হাটহাজারীতে আগুনে পুড়েছে ১২ পরিবারের স্বপ্ন 

#
news image

হাটহাজারীতে ১২ টি পরিবার আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে। গতরাত ১.১০ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান। এই ঘটনায় নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক ৩৫ থেকে ৪০ লাখ টাকা হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৯নং ওয়ার্ড ফয়জুল্লাহ সারাং বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। 
 
সূত্রে জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওই বাড়ির বাসিন্দা দিদারুল আলম, নুর ইসলাম, মো: এমদাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আবদুস শুক্কর, ফারুক, আবু বক্কর, পারভেজ সহ মোট ১২ টি পরিবার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
 
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওযার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনায় আশপাশের আরো অনেক পরিবারের ঘরবাড়ি রক্ষা করা সম্ভব হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান দৈনিক পল্লী বাংলাকে জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের প্রাথমিকভাবে প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা  সহযোগিতা করা হবে। ওই পরিবার গুলোর যে কোন প্রশাসনিক সহযোগিতার প্রয়োজন হলে আমরা পাশে থাকবো।

মো: এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) :

২৯ জানুয়ারি, ২০২৫,  1:07 AM