ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে মর্যাদা নিশ্চিত হবে না : কামাল আহমেদ

#
news image

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের মর্যাদা নিশ্চিত হবে না।

তিনি বলেন, স্বাধীন, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় অর্থনৈতিক স্থিতিশীলতা জরুরি। সাংবাদিকরা আর্থিক নিরাপত্তা পেলে স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

মঙ্গলবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগের চার জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় কমিশন প্রধান এসব কথা বলেন। এসময় কমিশনের সদস্য মোস্তফা সবুজ ও আক্তার হোসেন খান উপস্থিত ছিলেন।

কামাল আহমেদ বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন পেশ করবো। তবে সুপারিশ বাস্তবায়নে সরকারের ওপর সাংবাদিকদেরই চাপ সৃষ্টি করতে হবে। যদি সাংবাদিকরা এই বিষয়ে জোর না দেন, তাহলে কোনো সংস্কারই বাস্তবায়িত হবে না।’

তিনি বলেন, ‘সাংবাদিক ইউনিয়ন বিভক্ত হয়ে গেছে। অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হলে একক সাংবাদিক ইউনিয়নের জন্য চাপ সৃষ্টি করতে হবে।’

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জানান, গণমাধ্যম সম্পর্কে পাঠক, দর্শক ও শ্রোতাদের মতামত জানার জন্য ১ থেকে ৭ জানুয়ারি জাতীয় পর্যায়ে একটি গণমাধ্যম সমীক্ষা পরিচালিত হয়। এতে সারা দেশের প্রায় ৪৫ হাজার পরিবারের মতামত সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, ‘এই সমীক্ষার তথ্যের ভিত্তিতে আমরা সংস্কারের সুপারিশ তৈরি করবো।’

মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার (ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা) প্রায় শতাধিক সাংবাদিক অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

নিজস্ব প্রতিবেদক :

২৮ জানুয়ারি, ২০২৫,  9:10 PM