ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

নেত্রকোনায় ৪ ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর

#
news image

নেত্রকোনা বারহাট্টা উপজেলার ৪ ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (২৮ জানুয়ারি) মঙ্গলবার সকালে নেত্রকোনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক কামাল হোসাইন এ আদেশ প্রদান করেন।

আসামিরা হলেন- বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন শাখা আওয়মী লীগ সভাপতি মোহাম্মদ শামসুল হক, আসমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শফিকুল ইসলাম চন্দু, সাহতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়মী লীগ নেতা মো. মিজানুর রহমান চঞ্চল, চিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়মী লীগ নেতা সাইদুর রহমান।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, গত ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বারহাট্টার গোপালপুর এলাকায় বারহাট্টা থেকে বাউসী সড়কের পাশে পতিত জায়গায় বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ছিল। ওইদিন আওয়মী লীগ নেতাকর্মীরা বিএনপির মঞ্চ ভাঙচুর ও আগুন দেওয়ার অভিযোগ এনে ৫ আগস্ট আওয়মী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বারহাট্টা উপজেলার গোপালপুর গ্রামের ছাদেক মিয়ার ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুর রহমান লিটন, বারহাট্টা উপজেলা আওয়মী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, উপজেলা শাখা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা শাখা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল হক কাসেমসহ ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০ জনকে আসামি করা হয়। আজ ৪ ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর হওয়ায় এই মামলায় বারহাট্টা উপজেলা আওয়মী লীগ সভাপতি খায়রুল কবির খোকনসহ মোট ১৮ জনের কারাবাস হলো।

আসামি পক্ষের আইনজীবী মোখাম্মেল হক রুবেল জানান, আসামিরা বিজ্ঞ উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন ছয় সপ্তাহের (এন্টিসেপ্টি) জামিনে ছিলেন। মঙ্গলবার সকালে আমলী আদালত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা হাজির হয়ে  জামিনের জন্য প্রার্থনা করলে, বিজ্ঞ বিচারক কামাল হোসাইন জামিন নামঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

২৮ জানুয়ারি, ২০২৫,  8:50 PM