ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

গভর্নিং বডির অনেক সদস্য কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন : উপাচার্য

#
news image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, গভর্নিং বডির অনেক সদস্য কলেজের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন।

আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর কমার্স কলেজের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপাচার্য বলেন, কলেজে শিক্ষকদের দলাদলি এবং রাজনীতি বন্ধ না করা গেলে কোনোভাবেই মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে না। 

তিনি বলেন, ‘রাজনীতি যদি করতেই হয়, তাহলে কলেজের শিক্ষকতা পেশা ছেড়ে কলেজের বাহিরে গিয়ে রাজনীতি করেন।’

তিনি শিক্ষকদের আদর্শ শিক্ষক হিসেবে পরিচয় দেয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। 

পরে জুলাই বিপ্লবের শহীদ আকরাম খান রাব্বি স্মৃতি পাঠাগারের ফলক উন্মোচন করেন উপাচার্য।

এদিন দুপুরে রাজধানীর হযরত শাহ আলী মহিলা কলেজের উদ্যোগে আয়োজিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বিভিন্ন কলেজে বিদ্যমান বর্তমান গভর্নিং বডি এবং শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেন।

মান্ধাতার আমলের সিলেবাস পরিবর্তন এবং কারিকুলাম সংস্কার ছাড়াও নকলমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অধ্যাপক আমানুল্লাহ। 

নকলের অভিযোগ পাওয়া গেলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজের অধিভুক্তি বাতিল করা হবে বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বক্তব্য শেষে জুলাই বিপ্লবে নিহত হযরত শাহ আলী মহিলা কলেজের শিক্ষার্থী শহীদ মেহেরুন্নেছার পরিবারকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন এবং শহীদ মেহেরুন্নেসার নামে কলেজে একটি পাঠাগার উদ্বোধন করেন তিনি।

নিজস্ব প্রতিবেদক :

২৮ জানুয়ারি, ২০২৫,  12:16 AM