ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

টঙ্গী-জয়দেবপুর রুটে হঠাৎ বেঁকে গেছে রেল লাইন : রক্ষা পেল ১২০০ ট্রেন যাত্রী

#
news image

জয়দেবপুর রেলস্টেশনের আউটারে ব্রডগেজ রেল লাইন হঠাৎ ১০ফুট বেঁকে যায়। স্থানীয় লোকের সহায়তায় অল্পের জন্য রক্ষা পেল ১২০০ ট্রেনযাত্রী। এতে বন্ধ হয়ে গেছে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন।
 
রবিবার (২৬ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে টঙ্গী-জয়দেবপুর রেল রুটের ছোট দেওড়া এলাকায় এই ঘটনা ঘটে। এসময় রাজশাহীগামী ৭৯১ নং বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী থেকে ছেড়ে জয়দেবপুর আসার পথে লাইনের মধ্যে লাল পতাকা দেখে ট্রেনটি দ্রুত থেমে যায়।
 
সরেজমিনে গিয়ে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ রেললাইনের ১০ ফুটের মতো লাইন বেঁকে যায়। স্থানীয় লোকজন এটা দেখে রেলওয়ের লোকজনকে খবর দেয়। দ্রুত রেলের লোক এসে রেললাইনের ওপর লাল রংয়ের নিশান উড়িয়ে দেয়।
 
বেলা ২টা ১০ মিনিটের দিকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলের ১০০ গজ দূরে থেমে যায়। এতে রক্ষা পায় ১২০০ ট্রেনের যাত্রীর প্রাণ।
 
বনলতা এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. মোখলেসুর রহমান বলেন, ‘লাল পতাকা দেখে আমি ট্রেনটি হঠাৎ ব্রেক করে থামাই। রেললাইনের নাট-বল্টু খুলে নেয়ার কারণে লাইনটি বেঁকে যেতে পারে। তবে তদন্তে সত্য ঘটনা বের হয়ে আসবে।
 
জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ‘হঠাৎ লাইন বেঁকে যাওয়ার কারণে টঙ্গী-জয়দেবপুর রুটের একটি লাইন বন্ধ রয়েছে। অপর লাইনে ট্রেন চলছে। ক্ষতিগ্রস্ত লাইন ঠিক হওয়ার পর দুই লাইনে ট্রেন চলবে।

গাজীপুর মহানগর  : 

২৭ জানুয়ারি, ২০২৫,  4:46 AM