ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

রামেবিতে ই-জনতা এ্যাপের বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শনী অনুষ্ঠিত

#
news image

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স রুমে বিভিন্ন ধরণের ফি’ জনতা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে জমাকরণের লক্ষ্যে ই-জনতা এ্যাপের বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার(২৫ জানুয়ারী) সকাল ১১টায় প্রদর্শনী অনুষ্ঠানে রামেবি’র উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. আব্দুস সালাম, জনতা ব্যাংকের জিএম (আইসিটি) মো. আনিস, জিএম মো. জাহাঙ্গির হোসেন জোয়ার্দার বক্তব্য দেন। বিল পেমেন্ট মডিউলের ডেমো প্রদর্শন করেন জনতা ব্যাংকের এজিএম মো. সাইফুল গনি ও পিও মো. হাফিজ। 
রামেবির উপাচার্য বলেন, এ্যাপের মাধ্যমে ফি’ পরিশোধের ক্ষেত্রে সার্ভিস চার্জ যেন সহনশীল পর্যায়ে থাকে তা নিশ্চিত করতে হবে। এছাড়া ডিজিটাল এ্যাপটির ব্যবহার যেন সহজ হয় সেটিও বিবেচনায় নিতে হবে। তিনি রামেবি’র বিভিন্ন ধরণের ফি’ পরিশোধের জন্য সহজলভ্য ও শিক্ষার্থী বান্ধব একটি ডিজিটাল ব্যাংকিং এ্যাপ তৈরির জন্য জনতা ব্যাংক কর্মকর্তাদের অনুরোধ করেন। এসময় জনতা ব্যাংক কর্মকর্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমেরামেবি অধিভুক্ত প্রতিষ্ঠান সমূহের বিভিন্ন ধরণের ফি’ জমা দিতে পারলে সময়, শ্রম ও খরচ সাশ্রয় হবে। এছাড়া প্রতিষ্ঠান ও শিক্ষার্থীরা ব্যাংকিং সময়ের পরেও যেকোন দিন, যেকোন সময়ফি’ পরিশোধ করার সুযোগ পাবেন। এসময় রামেবি’র পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ আলম, পরিচালক (অ.হি.) মোহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (প. উ.) ইঞ্জিনিয়ার সিরাজুম মুনীর, জনতা ব্যাংকের ডিজিএম মো. নূর আলম, এজিএম মো. আতিকুর রহমান ও আব্দুল হাকিম, লক্ষিপুর শাখার ম্যানেজার (এসপিও) মো. শরিফুল ইসলাম সহ রামেবির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

রাজশাহী থেকে বাবুল ঃ

২৬ জানুয়ারি, ২০২৫,  2:05 PM