ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া পরিপূর্ণভাবে দ্বীন পালন করা সম্ভব নয়-মুহাম্মদ শাহজাহান

#
news image

জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জামায়াত যে আদর্শে বিশ্বাস করে তা, কারো উপর জোর করে চাপিয়ে দিতে চায় না। নিয়মিত দাওয়াতি কাজের মাধ্যমে তা মানুষকে বুঝাতে হবে। দ্বীন প্রতিষ্ঠার কাজে সকল কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া পরিপূর্ণ দ্বীন পালন করা সম্ভব নয়।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক ও গণমুখী রাজনৈতিক সংগঠন। সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াত ইতোমধ্যেই দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতী কাজের মাধ্যমে জামায়াত সেই গণভিত্তি রচনা করতে চায়। জামায়াত একটি গতিশীল সংগঠন। সদস্যরা নিজেদের মধ্যে যে আদর্শিক চিন্তা লালন করেন বাস্তব কাজের মাধ্যমে ময়দানে তার প্রতিফলন ঘটাতে হবে।
২৫ জানুয়ারি শনিবার চট্টগ্রাম উত্তরজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষার শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
উত্তরজেলা জামায়াত আমীর আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্মী শিক্ষার শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভূঁইয়া, সাবেক জেলা আমীর ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর মুহামম্দ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জেলা সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার নুরুছালাম, অধ্যক্ষ নুরুন্নবী, ইউসুফ বিন আবু বক্কর, জসিম উদ্দীন আজাদ, রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুছ, জেলা সহকারী অফিস সেক্রেটারি মোহাম্মদ এজাহারুল ইসলাম প্রমুখ।

কামাল উদ্দীন চৌধুরীঃ

২৬ জানুয়ারি, ২০২৫,  1:53 PM