ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সরিষাবাড়ীতে গাছের নিচে পড়ে করাতির মৃত্যু 

#
news image

জামালপুরের সরিষাবাড়ীতে  গাছের নিচে পড়ে আব্দুল মজিদ (৫৫) নামে এক করাতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে সরিষাবাড়ী উপজেলার গেন্দার পাড়া মজিবর রহমান মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুল মজিদ উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত লেফাসু মণ্ডলের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা  ইউনিয়নের গেন্দার পাড়া আনু মন্ডলের বাড়িতে একটি কদম গাছ কাটতে যান করাতি আব্দুল মজিদ ও তার লোকজন নিয়ে। গাছটির ডালপালা ছাটানোর পর গাছের পার্শ্বে  বৈদ্যুতিক তারের উপর গাছটি যাহাতে না পড়ে সে লক্ষ্যে রশি টেনে ধরেন। একপর্যায়ে কদম গাছটি আব্দুল মজিদের মাথায় পড়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে নিহতের ছেলে আতিক নিশ্চিত করেন।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত  করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

মো: আবুল হোসেন, সরিষাবাড়ী (জামালপুর) :

২৬ জানুয়ারি, ২০২৫,  1:49 PM