ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কুড়িগ্রামে শীতে বিপর্যস্ত জনজীবন

#
news image

জেলায়  হিমেল হাওয়া ও কনকনে ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় বেশি কষ্টে নিম্নআয়ের মানুষগুলো। বিশেষ করে জেলার নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ বেশি বিপাকে পড়েছেন। এসব অঞ্চলের শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। লোকজন দিনের বেলায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। 

আজ বৃহস্পতিবার জেলায় সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা যাচ্ছে। সকাল থেকে কনকনে হিমেল বাতাসের কারণে ঠাণ্ডা আরও বেশি অনুভূত হচ্ছে।

সদর উপজেলার ধরলা পাড়ের ভ্যানচালক মুকুল মিয়া  বলেন, বেলা ১টা বাজে সূর্যের দেখা নাই। লোকজনের আনা-গোনা কম।
শীত নিবারণের জন্য সরকারিভাবে দুস্থদের জন্য যে কম্বল বরাদ্দ দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতূল । 

জেলার ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা মো.আব্দুল মতিন জানান,জেলার ৯ উপজেলায় ৩৪ হাজার ৭২২ টি কম্বল বিতরণ করা হয়েছে। চাহিদা ভেদে বিতরণ কাজ চলমান।

জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান,কুড়িগ্রামে বৃহস্পতিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । তাপমাত্রা আরো ২ থেকে ৩ দিন কমার সম্ভাবনা রয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধি :

২৩ জানুয়ারি, ২০২৫,  4:50 PM