ঢাকা ২৫ মে, ২০২৬
শিরোনামঃ
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী একটা সুন্দর স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে চাই : সিইসি ঈদুল আযহায় বায়তুল মোকাররমে ৫টি জামাত শিক্ষার্থীদের স্বদেশ প্রেম চর্চার পাশাপাশি ইতিহাস জানা জরুরি : তথ্যমন্ত্রী বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট অধ্যাদেশ বাতিল হওয়ায় ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্তি ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র ১০০ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক ৮ম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত করলো শিক্ষা মন্ত্রণালয়

জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে নির্দেশ ভূমি উপদেষ্টার

#
news image

সরকারি আইন বিধি মেনে কর্মকর্তাদের দেশের সেবায় কাজ করার নির্দেশ দিয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কর্মকর্তাদের তিনি বলেন, ‘রাষ্ট্রের নিয়ম মানার বিষয়ে সচেতন থাকতে হবে। যার যার দায়িত্ব যথাযথভাবে যথাসময়ে পালন করতে হবে। জনগণের জন্য জনসেবায় কাজ করতে হবে।’

আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন। এ সময় এই মন্ত্রণালয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিনিয়র সচিব।

সভার শুরুতে মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. এমদাদুল হক চৌধুরী।

এ সময় ভূমি উপদেষ্টা বলেন, ‘আমাদের চাহিদার তুলনায় ভূমি কম। আর অপরাধের বড় একটা ক্ষেত্র ভূমিকে কেন্দ্র করে। জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে সর্বদা সচেতন থাকবেন। যেকোনো অযাচিত শক্তির বিরুদ্ধে নিশ্চিন্তে কাজ করুন, অযাচিত শক্তির বিরুদ্ধে আপনাদের প্রটেক্ট করার দায়িত্ব আমার।’

সময়ের পরিক্রমায় ভূমিসেবা ডিজিটাইজ হওয়া খুবই জরুরি উল্লেখ করে তিনি বলেন, টেকসই ডিজিটাইজ ভূমিসেবা নিশ্চিত করতে নিষ্ঠার সাথে কাজ করুন। ডিজিটাইজ সেবা প্রদানে ডিভাইজের পিছনে যে মানুষটি কাজ করবে তাকেও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে  প্রকৃত সেবা দানের মাধ্যমে মন্ত্রণালয়ের প্রতি জনগণের ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি করতে হবে।

সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাউদ্দিন নাগরী, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক :

২৩ জানুয়ারি, ২০২৫,  12:34 AM