দৈনিক পল্লীবাংলা

বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।পোস্টে ন্যান্সি জানান, মেহেদি এবং তিনি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যে যাত্রা একসময় তাঁদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটেছে উল্লেখ করে তিনি লেখেন, বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর তাঁরা এখন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।ন্যান্সি তাঁর পোস্টে আরও লেখেন, যাঁরা তাঁদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, তাঁদের সবার কাছে এই সময়ে তিনি সহানুভূতি, শ্রদ্ধা ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছেন। জীবনের পথ নিজস্ব গতিতেই এগিয়ে চলে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নতুন এই অধ্যায়টিকে তিনি শক্তি, মর্যাদা ও প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারবেন। পাশাপাশি সবসময় পাশে থাকার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান তিনি।

বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি