দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে নকশাভুক্ত সরকারি রাস্তা উদ্ধারের দাবি এলাকাবাসীর

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের রায়দেরপাড়া আমতলা এলাকায় সরকারি নকশাভুক্ত একটি পুরোনো কাঁচারাস্তা কেটে পুকুরের অংশে পরিণত করার অভিযোগ উঠেছে। নকশাভুক্ত রাস্তাটি জবরদখলমুক্ত করে পুনরুদ্ধার ও চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলা মোড় এলাকা দিয়ে খালেকের মোড় থেকে শামীম বাজারে যাওয়ার পথিমধ্যে রায়দের পাড়া হয়ে একটি বহুল ব্যবহৃত কাঁচারাস্তা ছিল। স্থানীয় প্রভাবশালী আবুল কালাম ও তৎকালীন পুকুরমালিকরা এলাকাবাসীর বাধা উপেক্ষা করে সরকারি নকশাভুক্ত রাস্তাটি কেটে পুকুরের ভেতরে নিয়ে মাছ চাষ শুরু করেন। এতে রাস্তাটি সম্পূর্ণ বিলীন হয়ে সর্বসাধারণের যাতায়াত বন্ধ হয়ে যায়। এছাড়া পুকুরের পাড় না থাকায় পাশের আবাদি ফসলি জমিও এখন পুকুরে বিলীন হওয়ার মারাত্মক ভাঙন ঝুঁকিতে রয়েছে।

ভুক্তভোগী মনোয়ারুল হক তালুকদার স্বনীল ও স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ব্যবহৃত এই গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যাওয়ায় পুরো এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পুকুরপাড় বেঁধে দেওয়া ও রাস্তাটি পুনরায় চালুর একাধিক আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তাই সরকারি রেকর্ড ও নকশা যাচাই করে দ্রুত রাস্তার সীমানা নির্ধারণ এবং সরকারি জমি উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ জোসনা বলেন, “আমতলা মোড় থেকে সোজা একটি সরকারি কাঁচারাস্তা ছিল, যা কেটে পুকুরের অন্তর্ভুক্ত করা হয়েছে। জনস্বার্থে দ্রুত রাস্তাটি উদ্ধার করে উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পক্ষ জানান, তারা নিজেরা রাস্তা কাটেননি, আগের মালিকেরা কেটেছিলেন। তবে তারা দ্রুত পুকুরের পাড় বেঁধে দেওয়া ও রাস্তা চালুর বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ অবস্থায় প্রশাসনিক তদন্ত সাপেক্ষে সরকারি জমি পুনরুদ্ধার, সীমানা নির্ধারণ ও নতুন রাস্তা নির্মাণের মাধ্যমে জনগণের যাতায়াত স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

সরিষাবাড়ীতে নকশাভুক্ত সরকারি রাস্তা উদ্ধারের দাবি এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা