ঢাকা ২১ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি গঠন

#
news image

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমকে আহ্বায়ক করে ১৭ সদস্যের প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা-২০২২ পুনর্মূল্যায়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, 'প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা ২০২২ পুনর্মূল্যায়নের জন্য ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হলো।'

কমিটির সদস্যরা হলো -তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ, জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খান, প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রধান উপদেষ্টার কার্যালয়ের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওবায়দুর রহমান শাহীন, ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ইলিয়াস হোসেন, বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক শিকদার আবীর মাহমুদ (স্যাম) জাহান,  বিএসআরএফ সদস্য মো. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ করোসপন্ডেন্ট, রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) সালিম সামাদ, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইন্দ্রজিৎ কুমার ঘোষ ও উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ভুঁঞা (সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে বলা হয়েছে, এই কমিটি প্রেস অ্যাক্রেডিটেশন নীতিমালা-২০২২ পুনর্মূল্যায়নপূর্বক প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে।

এই কমিটি আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে প্রতিবেদন দাখিল করবেন।

নিজস্ব প্রতিবেদক :

১৭ জানুয়ারি, ২০২৫,  1:31 AM