ঢাকা ১২ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ

#
news image

হবিগঞ্জ জেলার  নবীগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকি দেওয়ার অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে থেকে “ছাত্র-ছাত্রী ও সচেতন এলাকাবাসী” ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি কিবরিয়া চত্বরে গিয়ে অবস্থান নেয়। পরে শিক্ষার্থী ও এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, জনৈক শাকিল আহমেদ ও তার সহযোগী শাহিন তালুকদার এক কলেজছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছেন এবং তাকে ধ/র্ষ/ণের হুমকি দিয়েছেন। এ ঘটনায় অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

খবর পেয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম মিয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। এরপর ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :

১১ জুন, ২০২৬,  9:32 PM