সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক হবিগঞ্জ
মো: রিপন মিয়া, হবিগঞ্জ প্রতিনিধি :
০৮ জুন, ২০২৬, 9:56 PM

আজ হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব পাপিয়া আক্তার এবং জেলা প্রোগ্রামার(অতিরিক্ত দায়িত্ব) জনাব রিপন চন্দ্র সূত্র ধর।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে সিলেটে আয়োজিত জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রোগ্রামিং ক্যাটাগরিতে হায়ার সেকেন্ডারি গ্রুপে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থী অন্তর বণিক সিলেট অঞ্চলে প্রথম স্থান অর্জন করেন এবং সেকেন্ডারি গ্রুপে আরো দুইজন শিক্ষার্থী পুরষ্কার অর্জন করেন।
এছাড়া কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫জন শিক্ষার্থী পুরষ্কার অর্জন করেন। একই ভেন্যুতে একই দিনে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কর্তৃক আয়োজিত নিরাপদ ইন্টারনেট দিবস-২০২৬ কুইজ প্রতিযোগিতায় হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ প্রথম স্থান অর্জন করেন।
উল্লেখ্য যে, আঞ্চলিক পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা আগামী ১৩ জুন’২৬ মাসে ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

সম্পর্কিত