ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

#
news image

চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে বিষপানে মোহাম্মদ পারভেজ (২৮) নামে এক যুবকের মৃ ত্যু হয়েছে। বিয়ের মাত্র দেড় মাসের মাথায় ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোম্পানিটিলা এলাকার নুর আহমদ মুন্সির বাড়ির মোহাম্মদ আলম সওদাগরের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিষপান করার পর পারভেজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে প্রথমে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ জুন সোমবার সকাল ১০টার দিকে তিনি মারা যান।

ধারণা করা হচ্ছে, সম্প্রতি তার নববিবাহিতা স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকেই পারভেজ মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং গভীর হতাশায় ভুগছিলেন। সেই মানসিক অস্থিরতার কারণেই তিনি বিষপান করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, পারভেজ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। গতকাল তিনি বিষপান করেন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম বিরাজ করছে।

কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৮ জুন, ২০২৬,  8:21 PM