ঢাকা ০৮ জুন, ২০২৬

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

#
news image

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ দল। 

গতরাতে ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬৮ রানে হারে বাংলাদেশ। 

প্রস্তুতি ম্যাচে টস জিতে প্রথমে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। অধিনায়ক মিলি কারের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান করে নিউজিল্যান্ড। ২৮ বলে অপরাজিত ৫১ রান করেন কার।
বল হাতে বাংলাদেশের রিতু মনি ২টি ও নাহিদা আক্তার ১টি উইকেট নেন।  

জবাবে ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে অধিনায়ক নিগার সুলতানা সর্বোচ্চ ৩২, জুয়াইরিয়া ফেরদৌস ২৬ ও নাহিদা আক্তার ১৭ রান করেন। নিউজিল্যান্ডের নেনসি প্যাটেল ৪ উইকেট শিকার করেন।

আগামী ৯ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 

১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ড এন্ড ওয়েলসে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে গ্রুপ ১-এ খেলবে বাংলাদেশ। ঐ গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস।
১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

১৭ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হেডিংলিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এনিয়ে টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। কোন আসরেই গ্রুপ পর্বের বাঁধা টপকাতে পারেনি টাইগ্রেসরা।

৩০ জুন ও ২ জুলাই দু’টি সেমিফাইনাল ওভালে অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

নিজস্ব প্রতিবেদক :

০৭ জুন, ২০২৬,  8:45 PM