শাল্লায় ৩ গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :
০৬ জুন, ২০২৬, 11:07 PM

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নম্বর শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামে তিনটি গরু জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের ইছাকপুর গ্রামের মুশাহিদ মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী কাছম আলী বাদী হয়ে শাল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ জুন) দুপুর প্রায় ১২টার দিকে মনুয়া গ্রামের পশ্চিম পাশের দেওয়ালের কান্দা এলাকায় চরে থাকা তিনটি গরু দেশীয় অস্ত্রসহ কয়েকজন সহযোগী নিয়ে নৌকাযোগে তুলে নিয়ে যান অভিযুক্তরা। এ সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী মনুয়া গ্রামের মো. শামছু মিয়া, আব্দুল করিম, মো. রাশেল মিয়া, মো. বিলশ মিয়া ও মো. মোহন মিয়া জানান, “আমাদের চোখের সামনে ৪-৫ জন ব্যক্তি মাঠ থেকে গরুগুলো তুলে নৌকায় নিয়ে যায়। আমরা বিষয়টি জানতে চাইলে তারা হুমকি দেয়। অন্যের ঝামেলায় জড়াতে না চাওয়ায় আমরা আর কিছু বলিনি।”
এ বিষয়ে অভিযুক্ত মুশাহিদ মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ভাই মুজাহিদ মিয়া ফোন রিসিভ করেন। তিনি দাবি করেন, “কিছুদিন আগে আমাদের গ্রামে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই হত্যাকাণ্ডে অভিযুক্তদের গরু আমাদের আত্মীয়ের বাড়িতে ছিল। তাই আমরা গরুগুলো নিয়ে এসেছি।”
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার তদন্তের দায়িত্বে¡ থাকা এসআই শওকত আলী ঘটনাটি খতিয়ে দেখছেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।