ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কচুয়ায় বসতঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ, আহত ১

#
news image

বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে বসতঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার(০৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। এতে এক নারী আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেংরাখালী গ্রামের রাস্তার পাশের ৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে আফসার আলী ও হালিমা খানমের (সম্পর্কে চাচা-ভাইজি) মধ্যে বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
অভিযোগ রয়েছে, শনিবার দুপুরে আফসার আলীর ছেলে রাকিব শেখ ও রাজিব শেখের নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হালিমা খানমের বাড়িতে হামলা চালায়। এ সময় হালিমা খানমের মেয়ে সেলিনা বেগম (৪৫) বাধা দিতে গেলে তিনি আহত হন। হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে জমিটি দখলে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়।
হালিমা খানম বলেন, “জমিটি আমাদের পৈতৃক সম্পত্তি। আমার বাবা এটি আমাকে লিখে দিয়েছেন। গত ৩০ বছর ধরে আমরা জমিটি ভোগদখল করে আসছি। কিন্তু গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আমার চাচাতো ভাইয়েরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। শনিবার তারা লোকজন নিয়ে এসে আমার মেয়ের ওপর হামলা চালায়, বসতঘর ভাঙচুর করে জমি দখল করে নেয়। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করে রাকিব শেখ বলেন, “জমিটি মূলত আমাদের। আমার চাচাতো বোনেরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন জমিটি দখল করে রেখেছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও তারা কোনো সমাধানে আসেনি। আমরা শুধু আমাদের জমির দখল নিয়েছি। এখানে কোনো হামলা বা মারধরের ঘটনা ঘটেনি।”
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন,জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

০৬ জুন, ২০২৬,  11:00 PM