ঢাকা ২০ মে, ২০২৬
শিরোনামঃ
"জনবান্ধব ভূমি সেবায় নতুন দিগন্ত" সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন জমি বিরোধে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে কয়রায় মানববন্ধন কোম্পানীগঞ্জে ভূমিসেবা মেলার উদ্বোধন: জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় নতুন অগ্রযাত্রা ভাঙ্গায় ভূমিসেবার শুভ উদ্বোধন। তেঁতুলিয়ায় শুকনা মরিচ ৪১ কেজিতে ১ মণ, ব্যবসায়ীদের সিন্ডিকেটে দিশেহারা মরিচ চাষিরা পূর্বের শত্রুতার জেরে বাড়িতে হামলার ঘটনায় আটক -১ বড়লেখায় ব্যতিক্রমী জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নাসির উদ্দিন এমপি গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিস সোহেল সিন্ডিকেটের কাছে জিম্মি: নিয়োগ না থেকেও নিয়ন্ত্রণে সব !  জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

বড়লেখায় ব্যতিক্রমী জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নাসির উদ্দিন এমপি

#
news image

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে স্থানীয় উৎপাদিত হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে থাকা বাঁশ-বেত, মৃৎ ও আগর শিল্পের নানা পণ্য নিয়ে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর। 

সোমবার (১৮ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে ব্যতিক্রমী এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন মিঠু এমপি বলেন, বড়লেখার ঐতিহ্যবাহী বাঁশ, বেত ও মৃৎশিল্প আজ হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মের কাছে আমাদের এই শিল্প ও সংস্কৃতিকে পরিচিত করতে কলেজে এ ধরনের জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে এখনো অনার্স কোর্স চালু হয়নি জেনে নাসির উদ্দিন মিঠু এমপি এটাকে অতীতে যারা রাজনৈতিক ও প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তাদের ব্যর্থতা এবং আমাদেরও ব্যর্থতা বলে দুঃখ প্রকাশ করেন। তবে তিনি আশ্বস্ত করেন, ইতোমধ্যে এই কলেজে অনার্স কোর্স চালুর বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, দ্রুত সমাধান আসবে। বর্তমান বিএনপি সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আগামী বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। কলেজের সীমানা প্রাচীর নির্মাণের বিষয়ে বলেন, আগামী জুলাই-আগস্ট মাসে বড় একটি বাজেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজেট অনুমোদন হলে সেপ্টেম্বরের মধ্যেই দেয়ালের কাজ শুরু হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক আবু মুসা মো: তারেক, বড়লেখা ইউএনও মাহবুব আলম মাহবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সবুর, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

হানিফ পারভেজ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি :

১৯ মে, ২০২৬,  8:16 PM