ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা নেপালে সুড়ঙ্গে উদ্ধার অভিযান অব্যাহত, ৯৩৩ শ্রমিক নিখোঁজ ঘরে বসেই মিলবে কোম্পানির নিবন্ধন, শতভাগ অনলাইন হচ্ছে আরজেএসসি প্রাথমিক বৃত্তির নতুন হার নির্ধারণ: ট্যালেন্টপুলে ৩০০ ও সাধারণে ২২৫ টাকা, কার্যকর ৩ বছর রেকর্ড ৪৭ দিনে অনার্সের ফল প্রকাশ: পাসের হার ৬৫.১০% ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, ভর্তি রেকর্ড ১১৬৩ জন বড়লেখায় ৩৯ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে প্রধান শিক্ষক শিপ্রা রানী সেন আজমিরীগঞ্জে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ভোটার ১৮ হাজার, রেমিট্যান্স ও শিক্ষায় সমৃদ্ধ ধরমন্ডল: চিকিৎসা-বিদ্যুৎ-সড়কে চরম অবহেলা পবাকে টাইব্রেকারে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে মোহনপুর

নৌবাহিনীর অভিযানে ৩ কোটি ৪০ লাখ মিটার অবৈধ জাল জব্দ

#
news image

দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, জাটকা রক্ষা এবং সামুদ্রিক জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বাংলাদেশ নৌবাহিনী চলমান অভিযানে এখন পর্যন্ত ৩ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৭০৫ মিটার অবৈধ জাল জব্দ করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ জানিয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি থেকে পরিচালিত ‘জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০২৬’-এর আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনাসহ দেশের ৯টি জেলায় সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে অবৈধভাবে জাটকা আহরণ প্রতিরোধ এবং ৪৫ সেন্টিমিটার বা তার কম ফাঁসের নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল, সুতা জাল ও বাঁধা জাল ব্যবহার করে মাছ শিকার কঠোরভাবে দমন করা হচ্ছে। আটক করা অবৈধ জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হচ্ছে।

এছাড়া অভিযানে বেহুন্দি, টং জাল ও চায়না রিংসহ মোট ৮৬১টি নিষিদ্ধ জাল এবং ৩৭ কেজি জাটকাসহ একটি বোট জব্দ করা হয়েছে। উদ্ধার করা ছোট আকারের ইলিশ বা জাটকা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করতে নদী ও উপকূলীয় এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ অভিযান আগামী ১৫ মে পর্যন্ত চলবে।

অন্যদিকে বঙ্গোপসাগরে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া ‘৫৮ দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ কার্যক্রম’ বাস্তবায়নে নৌবাহিনীর তিনটি জাহাজ মোতায়েন রয়েছে। সমুদ্রে টহলের পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে নিয়মিত আকাশ থেকে নজরদারিও করা হচ্ছে, যাতে দেশি-বিদেশি কোনো নৌযান নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে।

এ অভিযানে এখন পর্যন্ত ২৩ হাজার ৫০০ মিটার অবৈধ জাল এবং ৪১টি নিষিদ্ধ জাল আটক করা হয়েছে। সরকার ঘোষিত এ কার্যক্রম আগামী ১১ জুন পর্যন্ত চলবে।

এ ছাড়া ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় গত ১ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের ১৬টি উপকূলীয় জেলায় পরিচালিত ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২৬’-এ ২ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ১৬০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। একইসঙ্গে ২ হাজার ৩৫৭টি নিষিদ্ধ জাল, ৫টি বোট এবং ৯০৩ কেজি জাটকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা বোট স্থানীয় থানায় হস্তান্তর, জব্দ করা জাল ধ্বংস এবং জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

নিজস্ব প্রতিবেদক :

১০ মে, ২০২৬,  8:39 PM