ঢাকা ২৪ জুলাই, ২০২৬
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন চট্টগ্রামে বন্যায় ১৫ উপজেলা লণ্ডভণ্ড: ৭ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত, ঘরবাড়ি ও সড়কের ব্যাপক ক্ষতি গাজীপুরে ৭টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শতভাগ ফিট ইয়ামাল, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে স্বস্তিতে স্পেন দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু শাল্লায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা তাফাজ্জুল গ্রেপ্তার কনেবাহী গাড়ি খাদে ,উৎসবের রাতেই বিষাদের ছায়া, নিহত ২ চরভদ্রাসনে হিউম্যান অ্যাপেল অস্ট্রেলিয়ার উদ্যোগে ৫০০ বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বদরগঞ্জে দিনমজুরের জমির ফসল জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ

#
news image

রংপুরের বদরগঞ্জে এক অসহায় দিনমজুরের জমি থেকে জোরপূর্বক ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার(৪)মে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের কাঁচাবাড়ি কুঠিপাড়া যমুনেশ্বরী নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুর হক জানান, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে যমুনেশ্বরী নদীর পাড়ের ১০০ শতক খাস জমিতে ভুট্টা, পাট, ধানসহ বিভিন্ন ফসল আবাদ করে জীবিকা নির্বাহ করছেন। সোমবার দুপুরে এমদাদুল হককে প্রধান করে ২০/২৫ জনের একটি দল জমিতে গিয়ে জোরপূর্বক প্রায় ২০ বস্তা ভুট্টা কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
এসময় বাধা দিতে গেলে নুর হক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগ ওঠে। এতে  শারীরিকভাবে লাঞ্ছিত হন এবং তার পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। তিনি আরো জানান এমদাদুলদের অত্যাচারের কারণে ও ফসল বিনষ্ট করার জন্য আদালতে নুর হক বাদি হয়ে এমআর মামলা ১২/২৬ আনায়ন করেন যাহা চলমান। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নুর হক ও এমদাদুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিবাদী এমদাদুল বলেন, “ দীর্ঘদিন যাবত জমি বন্ধক খেয়েছিলাম এর ধারাবাহিকতায় আজকে নুর হকের জমির ভুট্টা আমি ভেঙ্গে /কেটেছি।”

বদরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল জানান, নুর হক নামে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সবুজ আহম্মেদ, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

০৪ মে, ২০২৬,  9:14 PM