ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস

#
news image

​পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরির দায়ে ‘রনি আইসক্রিম কারখানা’কে এক লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

​শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে রানীপুর এলাকার রনি আইসক্রিম কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, বিএসটিআই-এর কোনো প্রকার অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করা হচ্ছিল। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।

​ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার প্রতিনিধি মোহাম্মদ রাকিব (২২), পিতা- রুস্তম আলী মোল্লাকে দোষী সাব্যস্ত করে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে দণ্ডিত ব্যক্তি তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।

​অভিযান চলাকালীন কারখানায় মজুদকৃত বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ও বিষাক্ত কেমিক্যালযুক্ত আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন পিরোজপুর পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমীন সরদার।

​সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বাস্থ্য রক্ষায় পিরোজপুর জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ীকে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর :

২৬ এপ্রিল, ২০২৬,  1:29 PM