ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

সিরাজগঞ্জে বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আহত

#
news image

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হামলার ঘটনার জন্য স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলামকে দায়ি করা হয়েছে।
গত রাতে কাজীপুর উপজেলার ঢেকুরিয়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ আল মামুন বলেন, মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম ও বিএনপিকর্মী বাবলু মিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিলো। রাতে আমি ঢেকুরিয়া বাজার এলাকায় পৌছলে বিএনপি নেতা আশরাফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা বুলবুল সরকার ও রিপন, ছাত্রদল নেতা রোকন মাহমুদ ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আব্দুল্লাহ আল মামুনকে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মামুন জানিয়েছেন।
এবিষয়ে কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাঈদ বলেন, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, বিষয়টি দুঃখ জনক। তারা এক সময় এক সাথে মিলে মিশে থাকতো। বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে বলে শুনতে পেরেছি।

সিরাজগঞ্জ প্রতিনিধি :

২০ এপ্রিল, ২০২৬,  6:48 AM