ঢাকা ১২ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
তেঁতুলিয়ায় পুলিশের জুয়া বিরোধী অভিযানে দুই জুয়াড়িকে ছেড়ে দেওয়ার অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এক শিক্ষার্থীর আর্তি—“মিথ্যা মামলার বোঝা নিয়ে আর কত ?” বড়লেখায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ  নবাবগঞ্জে ৬টি গুরুত্বপূর্ণ পাকা সড়কের উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী পানছড়ি সীমান্তে বিজিবির দুঃসাহসিক অভিযান—১৪০০ রাউন্ড গুলি উদ্ধার নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন চন্দ্রগঞ্জে জমি নিয়ে বিরোধ: ইসমাইলসহ ৩ জনকে কুপিয়ে জখম, অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুলিশ বাহুবলে মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ে অনিয়মের মহোৎসব, প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ টঙ্গীতে যানজট নিরসন ও উন্নয়ন কাজের  তদারকিতে মাঠে সিটি প্রশাসক

তেঁতুলিয়ায় পুলিশের জুয়া বিরোধী অভিযানে দুই জুয়াড়িকে ছেড়ে দেওয়ার অভিযোগ

#
news image

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুলিশের জুয়া বিরোধী অভিযানে ৮জনকে আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে ২জন জুয়াড়িকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) রাতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল জুয়া বিরোধী  অভিযান পরিচালনা করে। উপ পরিদর্শক (এসআই) আব্দুল মালেক মিয়ার নেতৃত্বে উপজেলার ভজনপুর বাজারে সোনালি ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৮ হাজার ২শ টাকা ও জুয়ার সরঞ্জাম সহ ৮ জনকে আটক করা হয়। পরে রাতেই তাদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ রয়েছে, আটককৃতদের মধ্যে মোশারুল ও লিটন নামে ২ জনের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে থানা থেকে রাতের আধারে তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ৬ জনকে শনিবার সকালে আদালতে হাজির করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মালেক মিয়া এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের সোর্স ছিল সোর্স, কিছু সোর্স থাকে আমাদের যাদের মাধ্যমে খবর গুলো পাই, সব কিছু তো বলতে হয়না কিছু বিষয় থাকে আমাদের ইন্টারনাল। তিনি আরও বলেন, ঘটনাস্থলে ৬জনকেই পেয়েছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, গতকাল অভিযানে ৬ জুয়াড়ি কে আটক করা হয়েছে। এসময় ৮ জন জুয়ারু আটকের পর ২জনকে ছেড়ে দেওয়ার কথা জিজ্ঞাসায় তিনি বলেন, আসেন থানায় দেখি একটু কথা বলি আপনাকে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ জানান, ৮ জন জুয়ারু আটক করে ৬ জনকে আদালতে প্রেরণ করার বিষয় আমি জানি না। তবে বিষয়টা আমি দেখবো।

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি :

১২ এপ্রিল, ২০২৬,  12:34 AM