ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

চাঁদার দাবিতে কৃষকদল নেতার পা বিচ্ছিন্ন করার অভিযোগ ছাত্রদল নেতা মমিনের বিরুদ্ধে

#
news image

গাজীপুর মহানগরের গাছা এলাকায় চাঁদার দাবিতে কৃষকদল নেতা ও নির্মাণ ঠিকাদার মো. ওয়াশিমের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওয়াশিমের একটি পা কেটে ফেলতে হয়েছে এবং অপর পা ভেঙে গেছে। এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস. এম. মোমিনুর রহমান মমিনকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী মোসা. মুন্নী আক্তার কান্নাজড়িত কণ্ঠে ঘটনার বর্ণনা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ২৩ ফেব্রুয়ারি মমিনের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল ওয়াশিমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে তার ওপর হামলা চালানো হয়। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গুরুতর জখমের কারণে ওয়াশিমের ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে।

ভুক্তভোগীর মা রহিমা বেগম জানান, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাদের পরিবার এখন নিঃস্ব। অন্যদিকে, মুন্নী আক্তার অভিযোগ করেন যে থানায় মামলা নিতে গড়িমসি করায় তারা আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে গত বুধবার গাছা থানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করে।

তবে অভিযুক্ত ছাত্রদল নেতা এস. এম. মোমিনুর রহমান মমিন সকল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ওয়াশিম একজন মাদক কারবারি এবং অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে।

গাছা (গাজীপুর) প্রতিনিধি :

১০ এপ্রিল, ২০২৬,  4:15 PM