ঢাকা ০৯ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
বগুড়া-৬ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ: চলছে গণনা ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে কাজ করার আহ্বান মেলোনির গণ ভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাগেরহাটে ১১ দলীয় ঐক্যের লিফলেট বিতর ভারত থেকে আসছে আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে হামে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১১৮৭ জবিতে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সময় ঘোষণা করল বিসিবি বড়লেখায় ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয়-রাসিক প্রশাসক রিটন

কোম্পানীগঞ্জে সড়ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি এলাকাবাসীর

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে একটি সরকারি সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও ইট আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে মুকুল। একই ঘটনায় সাবেক ইউপি সদস্য সৌরভ হোসেন স্বপনের নামও উল্লেখ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কাবিখা প্রকল্পের আওতায় ৬ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা হাবিলদার সড়কের প্রায় এক হাজার ফুট উন্নয়নের জন্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, আংশিক কাজ সম্পন্ন করে প্রায় অর্ধলক্ষ টাকা আত্মসাত করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, পুরাতন ইট তুলে মাটি ভরাট করে পুনরায় ইট বসানোর কথা থাকলেও তা যথাযথভাবে করা হয়নি। নামমাত্র মাটি ফেলে কাজ সম্পন্ন দেখিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বিল উত্তোলন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, সড়ক থেকে তোলা কিছু ইট অভিযুক্ত মুকুল তার বাড়ির পাশের একটি ঘরের মেঝেতে ব্যবহার করেছেন। এছাড়া ওই ঘরে ইটের স্তুপও দেখা যায়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সড়কে ইট পুনঃস্থাপন না করলে আসন্ন বর্ষা মৌসুমে চলাচলে মারাত্মক সমস্যা দেখা দেবে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়বে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভিযুক্ত দেলোয়ার হোসেন মুকুল প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পরে কাজ দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন। তিনি বলেন, “কিছু ইট সাময়িকভাবে আমার ভাইয়ের গাড়ি রাখার ঘরের মেঝেতে ব্যবহার করা হয়েছিল। এখন সেগুলো ফিরিয়ে এনে সড়কে বসানো হচ্ছে।”
অন্যদিকে, সাবেক ইউপি সদস্য সৌরভ হোসেন স্বপন অভিযোগ অস্বীকার করে বলেন, “রাস্তায় পূর্বে ব্যবহৃত ইটগুলো প্রায় ২০ বছর আগের এবং বেশিরভাগই ভাঙাচোরা, যা পুনর্ব্যবহারযোগ্য নয়। এ কাজে আমাদের আর্থিক ক্ষতিও হয়েছে। তবুও আমরা দ্রুত ইট পুনঃস্থাপনের উদ্যোগ নিচ্ছি।”
সিরাজপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেন বলেন, “কাজটি মাঠপর্যায়ে মুকুল ও স্বপন বাস্তবায়ন করেছেন। পিআইও কর্মকর্তার নির্দেশে ফেব্রুয়ারিতে বিল প্রদান করা হয়েছে। তবে পুরাতন ইট পুনঃস্থাপনে কিছু গাফিলতি ছিল, যা দ্রুত সংশোধন করা হবে।”
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হুমায়ুন কবির জানান, “প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় বিল প্রদান করা হয়েছে। কাজের যে ঘাটতি রয়েছে, তা দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হয়েছে।”
এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

০৯ এপ্রিল, ২০২৬,  8:19 PM