ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

পিরোজপুর সদরের কদমতলা ইউনিয়নে সন্ত্রাসী হামলা: ঘর ভাঙচুর, লুটপাট, আহত

#
news image

পিরোজপুর সদর উপজেলার ২ নং কদমতলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পোর গোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় এক পরিবারের ঘরবাড়ি ভাঙচুর, স্বর্ণালঙ্কার  মূল্য  ও নগদ টাকা মূল্যবান সামগ্রী লুটের ঘটনা ঘটেছে। গত ২২ তারিখ দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি মনিরুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলা ইউনিয়ন মৎস্যজীবী দলের সেক্রেটারি রেজাউল এবং জাহিদ ফকিরের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র (রামদা, চাইনিজ কুড়াল, পাইপ) নিয়ে হামলা চালায়।

হামলাকারীরা ঘরের সবকিছু ভাঙচুর করে, নগদ টাকা, কানের দুল, হাড়ি-পাতিলসহ প্রয়োজনীয় সব সামগ্রী লুট করে নিয়ে যায়। এমনকি রান্নার চুলাও ভেঙে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী পরিবার থানায় একটি এজাহার দাখিল করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

এ বিষয়ে স্থানীয় থানার কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি তদন্তাধীন বলে জানান।

পিরোজপুর প্রতিনিধি :

২৬ মার্চ, ২০২৬,  6:45 AM